ধান চাল ক্রয় কমিটিতে জেলা ও উপজেলা পর্যায়ে কৃষক সংগঠনের প্রতিনিধিদের সম্পৃক্ত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে টাঙ্গাইলে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা আওয়ামী
লীগের কার্যালয় থেকে কৃষকলীগের উদ্যোগে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
এর আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় টাঙ্গাইল জেলা কৃষকলীগের সভাপতি জহিরুল ইসলাম মাস্টার, সাধারণ সম্পাদক সামস্ধসঢ়; উদ্দিন, সহ-সভাপতি মনির উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক আরিফ খান ইউসুফ জাই, সদর উপজেলা কৃষকলীগের আহবায়ক জালাল উদ্দিন মিন্টু, জেলা কৃষকলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবু হানিফসহ অন্যন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।